কোর্স সম্পর্কে
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ও পরিকল্পিত প্রস্তুতির জন্য আমাদের সারা বছরব্যাপী ক্যাডেট কলেজ কোচিং কোর্স। ১০+ বছরের অভিজ্ঞ এক্স-ক্যাডেট শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে শক্ত ভিত্তি তৈরি এবং ভর্তি পরীক্ষার উপযোগী করে গড়ে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য। ক্যাডেট কলেজে ভর্তি একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়া। তাই শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, প্রয়োজন নিয়মিত অনুশীলন, সময় ব্যবস্থাপনা, প্রশ্ন সমাধানের দক্ষতা, মানসিক প্রস্তুতি এবং পরীক্ষাভিত্তিক মূল্যায়ন। আমাদের ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি কোর্সে শুরু থেকে ধাপে ধাপে এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে পারে।
কোর্সে যা আছে
- সারা বছরব্যাপী ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি
- ১০+ বছরের অভিজ্ঞ এক্স-ক্যাডেট শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান
- বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি
- নিয়মিত ক্লাস ও বিষয়ভিত্তিক অনুশীলন
- প্রতিটি ক্লাসের শেষে Spot Test
- নিয়মিত পরীক্ষা ও ফলাফল মূল্যায়ন
- ৩০০ নম্বরের পূর্ণাঙ্গ Model Test
- নিয়মিত Homework ও Assignment
- প্রশ্ন সমাধান ও পরীক্ষাভিত্তিক অনুশীলন
- সময় ব্যবস্থাপনা ও দ্রুত উত্তর করার অনুশীলন
- শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে উন্নয়নের সুযোগ
- Online ও Offline Batch-এর সুবিধা
- ভর্তি পরীক্ষার উপযোগী ধারাবাহিক ও পরিকল্পিত প্রস্তুতি