কোর্স সম্পর্কে
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি একদিনে শুরু হয় না। একটি শিক্ষার্থীর ছোটবেলা থেকেই যদি বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক ভিত্তি শক্ত থাকে, ইংরেজি ও গণিতে স্বাচ্ছন্দ্য তৈরি হয় এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে ওঠে, তাহলে পরবর্তীতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়ে যায়। এই লক্ষ্যেই আমাদের প্রি-ক্যাডেট ব্যাচ। প্রি-ক্যাডেট ব্যাচে শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কারিকুলামকে প্রধান গুরুত্ব দেওয়া হয়। স্কুলের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা, ইংরেজি ও গণিতের ভিত্তি শক্ত করা হয় এবং বিশেষভাবে English ও Math-এর ওপর বাড়তি অনুশীলন করানো হয়। পাশাপাশি শিক্ষার্থীর বয়স ও শ্রেণি উপযোগী সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে তার জানার পরিধি ধীরে ধীরে বাড়ানো হয়। এই পর্যায়ে মূল লক্ষ্য অতিরিক্ত চাপ দিয়ে ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি করানো নয়; বরং এমন একটি শক্ত একাডেমিক ভিত্তি তৈরি করা, যাতে Class 6-এ পৌঁছে শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করার সময় নতুন ধরনের পড়াশোনা বা প্রশ্নের চাপে হিমশিম না খায়।
কোর্সে যা আছে
- স্কুলের স্বাভাবিক একাডেমিক কারিকুলামকে অগ্রাধিকার
- একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যাডেটমুখী ভিত্তি তৈরি
- English-এর ওপর বিশেষ গুরুত্ব
- Math-এর মৌলিক ভিত্তি শক্ত করার জন্য নিয়মিত অনুশীলন
- Problem Solving ও Logical Thinking-এর চর্চা
- Reading ও Comprehension দক্ষতা উন্নয়ন
- বয়স ও শ্রেণি উপযোগী General Knowledge চর্চা
- Vocabulary ও Basic Grammar-এর ভিত্তি তৈরি
- নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা
- প্রশ্ন বুঝে উত্তর করার দক্ষতা তৈরি
- অতিরিক্ত চাপ ছাড়াই ধীরে ধীরে ক্যাডেটমুখী প্রস্তুতি
- Class 6-এর পূর্ণাঙ্গ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির জন্য আগাম ভিত্তি তৈরি
- শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ বৃদ্ধি