English Secrets for Cadet College Admission (ইংলিশ সিক্রেটস ফর ক্যাডেট কলেজ অ্যাডমিশন)

ফাহিম শাহরিয়ার

৬৫০ টাকা
English Secrets for Cadet College Admission 1
View Large
English Secrets for Cadet College Admission 2
View Large
English Secrets for Cadet College Admission 3
View Large

লেখকের কথা

ক্যাডেট কলেজ থেকে পাস করার পর থেকেই নিজের পড়াশোনা ও পেশাগত কাজের পাশাপাশি অসংখ্য শিক্ষার্থীকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা এবং পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহী IELTS পরীক্ষার্থীদের ইন্সট্রাক্টর হিসেবে পড়ানোর সুযোগ হয়েছে। এই দীর্ঘ পথচলায় খুব কাছ থেকে দেখেছি, বাংলাদেশের অনেক শিক্ষার্থীর মাঝেই ইংরেজি নিয়ে এক ধরনের অজানা ভীতি কাজ করে। আর সেই উপলব্ধি থেকেই সবসময় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষাকে আরও সহজ, কার্যকর ও আত্মবিশ্বাসভিত্তিক করার একটি তাগিদ অনুভব করেছি। মহান আল্লাহর অশেষ কৃপায় আজ ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমার লেখা এই ইংরেজি গ্রামার বইটি প্রকাশিত হলো।

এই গ্রামার বইটি বিশেষভাবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রচিত হয়েছে। আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় যেখানে অনেক সময় নিয়ম মুখস্থ করার প্রবণতা বেশি, সেখানে অনুশীলনভিত্তিক শেখার গুরুত্বকে প্রাধান্য দিয়ে বইটির প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে। যেন শিক্ষার্থীরা সহজে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং নিয়মিত চর্চার মাধ্যমে ইংরেজি ব্যাকরণ আয়ত্ত করতে পারে। প্রতিটি বিষয় সরল, প্রাঞ্জল ও শিক্ষার্থীবান্ধব ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে শেখার প্রক্রিয়াটি হয় সহজ ও কার্যকর।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়তা, ধৈর্য ও কঠোর পরিশ্রমই যেকোনো সাফল্যের মূল চাবিকাঠি। আমি আশা করি, এই বইটি শিক্ষার্থীদের প্রস্তুতির পথে সহায়ক ভূমিকা পালন করবে। সকল স্বপ্নবাজ শিক্ষার্থীর জন্য রইল আমার আন্তরিক শুভকামনা ও দোয়া। তোমাদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল, সফল ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ।

বই অর্ডার করুন

ইংলিশ সিক্রেটস ফর ক্যাডেট কলেজ অ্যাডমিশন
650
ম্যাথ সিক্রেটস ফর ক্যাডেট কলেজ অ্যাডমিশন
650
মোট বই (0টি):0
ডেলিভারি চার্জ:0
মোট:0